১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

গাজনা ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাওজানা গ্রামের হিন্দু স¤প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দুইটি দল বিভক্ত ছিল ও দুইটি গ্রæপে মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ সংঘর্ষ চলে আসছিল। এই লক্ষে গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তার মেধার বিকাশ দিয়ে ইউনিয়ন পরিষদ বর্গ নিয়ে দুই দল কে একত্রে ত্রিনাথ পুজার দিনে মন্দিরের সামনে সবার সাথে হাত রেখে বিবাদ মীমাংসা করা হয়। তারই ধারাবাহিকতায় দুটি দল চেয়ারম্যান গোলাম কিবরিয়া’র হাতে হাত রেখে শপথ করেন তারা আর কোনদিনও দ্বন্ধ¦ সংঘাতে জড়াবে না এবং সুন্দর ভাবে একত্রে মিলেমিশে বসবাস করবেন।