গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন ও সভাপতি নির্বাচিত

মধুখালী প্রতিনিধি ঃ
সরাসরি ভোটে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন। বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে ৪ জন পুরুষ ও ১জন মহিলা বিজয়ী হয়েছেন। এদের মধ্যে জোমারত হোসেন ১৫৭ ভোট পেয়ে প্রথম হন। জসীম উদ্দীন শেখ ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। চুন্নু শেখ ১২৫ ভোট পেয়ে তৃতীয় ও ইয়াদ আলী মোল্যা ১১৮ ভোট পেয়ে চতুর্থ হন এবং মহিলা প্রার্থী হিসেবে শাকিরন নেছা ১৪০ ভোট পেয়ে বিজয়ী হন। উল্লেখ্য, গাজনা পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ২৯১জন । কাস্ট হয়েছে ২৮১ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন ।
পরিদর্শনে ছিলেন মধুখালী থানা অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম । নির্বাচিন চলাকালীন উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ,গাজনা পূর্নচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুমারত হোসেন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব মোল্যা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন, এ .এস.আই ইসলাম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল। পক্ষান্তরে সোমবার সকল সদস্যের সম্মতিক্রমে প্রিজাইডিং অফিসার অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন এর উপস্থিতিতে সংখ্যা গরিষ্টতা অর্জন করায় দাতা সদস্য ইমন হাসানকে গাজনা পূর্নচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচত করা হয়।