ডুমাইনে ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার এবং এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি হাফেজদের মাঝে পাগড়ী প্রদান করেন। এসময় তিনি বলেন, আমাদের প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআনের আলোকে শিক্ষায় শিক্ষিত করা হলে সমাজের অনেক অপকর্ম ও অপরাধ দুর হবে। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা ধুলায় মনোযোগী করতে হবে। তাহলেই মাদক সন্ত্রাস থেকে বিরত থাকবে শিক্ষার্থীরা।


পরে মাদ্রাসা পরিচালনা ও মসজিদ কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহাসীন আলী বিশ্বাস বাচ্ছু সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে প্রবয়ান করেন ফরিদপুর ওয়ারলেচ পাড়া জামে মসজিদের মুহাতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি কামরুজ্জামান। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন , ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা থেকে আগত হাফেজ মাওলানা আসাদুজ্জামান নোমানী সহ স্থানীয় ওলামায়ে কেরামগন প্রমূখ। মাহফিল পরিচালনায় ছিলেন মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ শেখ খাদেমুল ইসলাম সহ হযরত হাফেজ মাওলানা মুফতি মোঃ ইলিয়াছ হুসাইন ও মোঃ নাসির উদ্দিন মিন্টু। মাহফিল সঞ্চালনায় ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ বদরুল আলী মোল্যা, মোঃ শহিদুল ইসলাম উকিল, ইঞ্জিঃ মোঃ মাসুম পারভেজ। ওয়াজ মাহফিলে শতশত ধর্মপ্রান নারী-পুরুষ মুসলমান অংশগ্রহন করে ওয়াজ শ্রবন করেন।