২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে পাকা রাস্তার ঢালাই কাজ শুরু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ধসে যাওয়া পাকা রাস্তার ঢালাই কাজ শুরু হয়েছে সংবাদ শুনে বুধবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় রাস্তার কাজ ভালো ভাবে মেরামত করছে । মেরামত করেন মেসার্স রাজু এন্ড ব্রাদাস মুন্সী বাজার ফরিদপুর ঠিকাদার প্রতিষ্টান। রাস্তাটি মেরামত করা শেষ হলে সাধারন মানুষ ও স্কুলের ছেলেমেয়ে সহ শিক্ষকমন্ডলী এবং ভ্যান, ছোট গাড়ী ও বড়গাড়ী গুলো ভালভাবে চলা ফেরা করতে পারবে। মেরামত রাস্তার পরিমান ১৩০০মিটার। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্য-সহকারী ইমরুল কায়েস ও ওয়াহিদুল করিম মিঠু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।