১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার ও কর্মচারী সংকট

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার ও কর্মচারী সংকটের সংবাদ শুনে সোমবার সরেজমিনে গিয়ে পরিবার কল্যান পরিদর্শিকা বিউটি রানী সাহা ও ফার্মাসিষ্ট এ.এইচ. সৈকত এর সাখে কথা বললে তারা জানান দীর্ঘদিন ধরে আমাদের এই ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে (উপ-সহকারী মেডিকেল কমিউনিটি অফিসার) চিকিৎসক সহ আয়া, পিয়ন ও নিরাপত্তা প্রহরী নাই । যা আমাদের দুইজনকে নিজের দায়িত্ব এবর্ং চিকিৎসা সহ অন্যান্য দায়িত্ব পালন করতে হয়। তবে আরেকটি সমস্যা স্বাস্থ্য সেবা কেন্দ্রের বাইরে একটি সুপেয় পানির কলের অভাব ও চারপাশ বাউন্ডারী অতি জরুরী।

এ ব্যপারে ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন জনবল সংকট আছে। রোগীর কোন সমস্যা নাই তবে চিকিৎসকের ও অন্যান্য কর্মচারীর অভাব। তাই সমস্যার বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে উধ্বর্তন কর্তৃপক্ষের অবগত করে সমস্যা সমাধান করার জন্য অচিরেই ভূক্তভোগীরা জোরালো দাবী জানান।