২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়নে মরহুম শাহ মাহাবুব (পরান)এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নবগঠিত ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি শাহ আজাদ মাহবুব(বিপ্লব) এর আব্বা ডুমাইন ইউনিয়নের অধিবাসী মরহুম শাহ মাহাবুব (পরান) ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ডুমাইন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিমদেরকে ৪০(চল্লিশ)টি কম্বল এবং ডুমাইন কেন্দ্রিয় শাহী জামে মসজিদে জানাজার নামাজের জন্য বুলুটুথ মাল্টি ফাংশনাল স্পিকার উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার এবং কেন্দ্রিয় শাহী জামে মসজিদের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী বাচ্চু, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্লা, ডুমাইন ইউনিয়নের সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল হক লিয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের

অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান শাহ আছাদুজ্জামান তপন, ৫নং ওয়ার্ড মেম্বার শাহ কামরুজ্জামান কামাল, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ কেরামত আলী এবং ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক, মোঃ সজিব মোল্লা। পরিশেষে বিদেহী আতœার স্বরনে দোয়া ও মোনাজাত করে কম্বল বিতরন শেষ করেন।