ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের ১৫ই আগস্ট পালন-২১

মধুখালী প্রতিনিধিঃ
রবিবার সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন তার আওয়ামীলীগ নেতাকর্মী ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম এর পরিষদ বর্গের আয়োজনে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় স্বরনীর চত্তরে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্যার সভাপতিত্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, জীবনী আলোচনা শেষে বিকালে

বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার স্বরনে ডুমাইন ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদ সহ আরো মসজিদে, ও মন্দিরে, দোয়া -মাহফিল ও মুনাজাতের মাধ্যমে তবারক বিতরন করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন। উক্ত অনুষ্ঠানে বিকালে মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলীউজ্জামান খোকন অংশ গ্রহন করেন। এ ছাড়া ডুমাইন ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্টানে ১৫ই আগস্ট পালিত হয়েছে।
