২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন

কামারখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ২৭ শে জুলাই-২০২২ ইং তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন নির্বাচন করার লক্ষে মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসে মধুখালী উপজেলা রিটানিং অফিসার এ.বি.এম. আজমল হোসেন এর নিকট সোমবার তার সমর্থন ও প্রস্তাব কারী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মনোনয়ন জমা দিলেন। তার মনোনয়ন জমা দেওয়া ও নির্বাচন করার খবর পেয়ে ভোটাররা খুশি।

এ ব্যাপারে প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন বলেন আমি ইউনিয়নকে ডিজিটাল করার লক্ষে এবং জনগনের আপদে-বিপদে পাশে থাকার লক্ষে আমি নির্বাচন করছি। আশা করা যায় নির্বাচন যদি সঠিক ও স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় তাহলে এবার ভোটাররা আমাকে বিজয়ের মালা পড়াবে। এই প্রসঙ্গে ভোটাররা বলেন আমরা এবারও আমাদের পছন্দমত প্রার্র্থী পেয়েছি। আমরা যদি সঠিকভাবে আমাদের প্রিয় মানুষকে ভোট দিতে পারি তাহলে আমরা এবার তাকে বিজয়ের মালা পড়াবো এই আশা রাখি।