৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
ডুমাইন

ডুমাইন থেকে রূপদিয়া মাঠে যাওয়ার রাস্তার বেহাল দশা

কামারখালী প্রতিনিধিঃ

ডুমাইন থেকে রূপদিয়া মাঠে যাওয়ার একমাত্র রাস্তা এটি ৷ যা আজ চলাচলের অযোগ্য, হেঁটে যাওয়ার পরিবেশ নেই ৷ ডুমাইন ইউনিয়ন সহ পাশের কয়েকটা ইউনিয়নের প্রায় হাজার হাজার মানুষ এই মাঠে চাষ করে ৷ চলাচল করে কৃষি কাজে ব্যবহৃত গরুর গাড়ি, কিন্তু আজও এই রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি৷ রাস্তাটি ডুমাইন হরিপদ বিশ্বাস এর খাল হতে শুরু হয়ে রূপদিয়ার পাশ দিয়ে গিয়ে আড়পাড়া, শান্তিপুর হয়ে কামারখালী মিলিত হয়েছে ৷ কৃষকের দুঃখ মানেই এখন এই রাস্তা, হাজারো কষ্ট সহ্য করে তারা ফসল ফলায় মানুষের জন্য, তাই কৃষকদের এবং এলাকাবাসীর দাবি রাস্তাটি যেন অতিসত্বর স্থায়ীভাবে পাকা করণ করা হয় । এলাকাবাসী এবং কৃষকদের সাথে কথা বললে তারা তাদের মনের ক্ষোভ প্রকাশ করে বলেন যুগ যুগ ধরে বৃষ্টি হলেই রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, তাই কৃষকের  ও এলাকাবাসীর  স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের  নিকট একটা প্রাণের দাবি অতিসত্বর রাস্তাটি যেন স্থায়ীভাবে পাকা করন করা হয়।