৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
ডুমাইন

ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে দ্বি -বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান -২০২৩

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের দ্বি- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৯ই ফেব্রæয়ারী সকাল ৯.০০ঘটিকায় বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে মাঠের একপ্রান্তে একটি স্টেজ তৈরি করা হয়। স্টেজ ও মাঠের মধ্যে সাজ- সজ্জা সুধী বৃন্দের দৃষ্টি কেড়ে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। স্কাউটদের কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে তাঁকে সম্মান ও স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জাামন তপন অনুষ্টানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী , মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আকরামুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার ।

ঢাকা থেকে আগত ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পিযুষ বিশ্বাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীরীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ মোঃ রেজওয়ানুল ইসলাম , ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতি সাধারন সম্পাদক এস.এম. সোহাগ রানা, ডুমাইন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ নাঈম আহম্মেদ, বাগাট ইউনিয়নের সাবেক ইউ,পি, সদস্য ও সমাজসেবক মোঃ ইমরানুল করিম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম. তোফায়েল আহম্মেদ সহ আরো অনেকে, খেলা পরিচালনা করেন কানাই লাল মন্ডল সহ আরো অনেকে। সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক-কর্মচারীবৃন্দ, স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস সহ আরো অনেকে। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন । উল্লেখ্য এবারের ক্রীড়ানুষ্ঠানটি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে এবং সহশিক্ষা কার্যক্রমের চর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে।