দোয়া প্রার্থী

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার সহকারী শিক্ষা অফিসার (কামারখালী ক্লাস্টার) নাসিমা আক্তার এর একমাত্র মেয়ে রুপকথা এম.বি.বি.এস ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিক্যাল কলেজে ডাক্তারী পড়ার মেধা তালিকায় যোগ্যতা অর্জন লাভ করেছেন। তিনি মরহুম রইচ লস্করের নাতনী, ইঞ্জিনিয়ার আতিকুল মাজিদ তানজীর এর মেয়ে, ডাঃ সায়মা সুলতানা সুচি, ডাঃ ফয়েজুর আহসান ইমরানের ভাগ্নি। তিনি সকলের সপ্নের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। পরিশেষে রুপকথা’র স্বপ্ন তিনি একজন স্বনামধন্য ডাক্তার হয়ে দেশ-বিদেশের মানুষের সেবা করতে পারে এবং অসহায় মানুষের পাশে থাকতে পারে এই জন্য তিনি নিজে ও তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।