২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কোড়কদী

নানাবিধ সমস্যা নিয়ে করোনা কালীন সময়ে কমিউনিটি ক্লিনিকের কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) ক্লিনিকে সেবা দিচ্ছেন

ক্লিনিকের কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) সুজন সরকার

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নে চরবাসপুর গ্রামে পাকা সড়কের ধারে অবস্থিত খোদাবাসপুর কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকটি একটি জনবহুল ক্লিনিক নামে পরিচিত। এই ক্লিনিকের কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) সুজন সরকার। সোমবার ২৬ শে জুলাই ক্লিনিকে গিয়ে তার সাথে কথা বলে জানা যায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তিনি সপ্তাহে ৬দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৭টি গ্রামের মানুষের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

খোদাবাসপুর কমিউনিটি ক্লিনিক

এখানে করোনা ভাইরাস সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়া হয়। তিনি আরও বলেন আমার পক্ষে গনমানুষের সেবা দিতে কোন সমস্যা নাই। তবে আমার ক্লিনিকে কিছুটা সমস্যা আছে। সমস্যা হলো যেহেতু রাস্তার ধারে ক্লিনিক অবস্থিত সেইজন্য বাউন্ডারী, রোগী দেখার আরো চেয়ার টেবিল প্রয়োজন। আরো সমস্যা হলো টিউবয়েলস নষ্ট। রোগীদের সেবা ও পানি খাওয়া এবং পানি ব্যবহারের টিউবয়েল এর অতি জরুরী। সবশেষে

নানাবিধ সমস্যা নিয়ে করোনা কালীন সময়ে কমিউনিটি ক্লিনিকের মিনিউটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) সুজন সরকার ক্লিনিকে সেবা দিচ্ছেন

তিনি চোখের জলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেন আজ ১০টি বছর একই বেতনে চাকুরী করছি। সংসারে খরচ দিন দিন বেড়ে চলছে। তাই বিষয়টি খতিয়ে দেখে সমাধান করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি দেওয়ার জন্য জনগনের পক্ষ থেকে জোর দাবী জানান।