১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

নিহত সাদ্দাম শেখ এর ফরিদপুরে হত্যা মামলার অভিযোগপত্র ২৪ ঘণ্টায় দাখিল

নিহত সাদ্দাম শেখ এর ফরিদপুরে হত্যা মামলার অভিযোগপত্র ২৪ ঘণ্টায় দাখিল

ফরিদপুরের মধুখালীতে একটি হত্যা মামলা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গত ১ আগস্ট মধুখালীর জাহাপুর ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই সাদ্দাম শেখ নিহত হন। এই ঘটনায় অপর ভাই আরিফ শেখ ২ আগষ্ট থানার হত্যা মামলা দায়ের করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মামলাটি দায়ের হওয়ার পরে পুলিশ তদন্তে কাজ শুরু করে।

মধুখালী থানা পুলিশের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয় আসামি আনিসুর রহমান ইচ্ছাকৃতভাবেই তার ছোট ভাই সাদ্দামকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং এতেই তার (সাদ্দামের) মৃত্যু হয়। ৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আভিযোগপত্র জমা দিয়েছেন।

সাদ্দাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, পেনাল কোড ৩০২ ধারায় রুজু হওয়া মামলাটি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে আমরা আদালতে অভিযোগপত্র দিতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, মামলার পরে একমাত্র আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।