পবিত্র হজ্ব শেষে মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকদের উপজেলা চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় সভা

ধুখালী প্রতিনিধিঃ
জানা যায় আমাদের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চেয়ারম্যান পবিত্র হজ্জ্ব শেষে মধুখালীতে সুস্থ শরীরে ফিরে আসেন। এই লক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকগন সোমবার মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন । জানা যায় তিনি পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের মধুখালী উপজেলার সকল ইউনিয়নের নেতাদের শক্তিশালী করার লক্ষে দ্বিতীয় কর্মদিবসের দিন তার নিজ কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। সাক্ষৎকালে তিনি আরও বলেন আপনারা কেমন আছেন। আগামী সংসদে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠাতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয় করে সরকার গঠন করতে হবে।

এই কথা বলে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন । পরিশেষে তিনি সবার নিকট দোয়া কামনা করেন যাতে আগামী বাকী দিনগুলো সবার সাথে মিলে মিশে সবার সাথে থেকে উপজেলার সকল মানুষের ভাগ্যে উন্নয়নের কাজ করতে পারি এবং আগামীতে আবার আপনাদের আগের মত বিপুল ভোটে আমি বিজয় লাভ করে উপজেলাকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ,ইভটিজিং মুক্ত এবং উন্নয়নের রোল মডেল হিসেবে মধুখালী উপজেলা গড়ে তুলতে পারি। এই আশা ব্যক্ত করে এবং সকলের জীবনের মঙ্গল কামনা করে শুভেচ্ছা ও মতবিনিময় সভা শেষ করেন।