৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় মধুখালীতে উদ্বুদ্ধকরণ কর্মশালা

মধুখালী প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ“ প্রতিপাদ্য সামনে নিয়ে ফরিদপুরের মধুখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর আওতায় দিন ব্যাপি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ফেব্রæয়ারী বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, বিশ্ব সাহিত্যের রিসোর্স ব্যাস্থাপক আবু বক্কার,সহব্যাবস্থাপক সৈয়দ মনির হোসেন, ফৌজিয়া আক্তার রিতা ও মনিটরিং কর্মকর্তা মো.আবু সাঈদসহ প্রমুখ। এতে উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও লাইব্র্রেরীর দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকগণ অংশ নেন|