১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় কামারখালী বাজারে জলাবদ্ধতায় বাজারে দোকান পাট, ক্রেতা-বিক্রেতা কম ও জনসাধারনের চলাচলে চরম সমস্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজরের রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের পোহাতে হয়। আর একটু ভারি বর্ষণ হলে রাস্তার পাশের দোকানপাটগুলোতে পানি ঢুকে পড়ে। এতে প্রতিনিয়তই ক্ষতির মুখে পড়ছেন বাজারের ব্যবসায়ীরা। সরেজমিন দেখা যায়, কামারখালী বাজারের রাস্তা প্রধান পোস্ট অফিস গলি,কাঁচাবাজার, মাছবাজার ও প্রধান রাস্তা, সুধীবান্ধব গলি, সরকারী উদ্দীপন বিদ্যানিকেতন প্রাথমিক বিদ্যালয় গলি, সিরাজ কাকার চায়ের দোকান গলি, লিটন সাহা, পাগলার ছেলে সুমনের চা- দোকানের গলিতে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় পানি নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। বিশেষ করে মাছবাজার ও সুধী বান্ধব রাস্তার প্রধান গলি থেকে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার জন্য কোনো ধরনের ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের মধ্যে পানি জমে থাকে। ফলে রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। এতে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ জন দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে কামারখালী বাজারের ব্যবসায়ীরা বলেন, রাস্তায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যায়।

আমাদের কামারখালী বাজারে বৃষ্টির মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই। এ ছাড়া চাল বাজারের আমিন উদ্দিন মন্ডল বলেন আমাদের চাল বাজারের অবস্থা খুব একটা ভালো না । মেরামত করা দরকার । তাছাড়া চাল বাজারে হোটেল করে আমাদের চরম ক্ষতি করছে । এ গুলো নিরসন করা অতি জরুরী বলে চাল বাজারের ব্যবসায়ীরা মনে করেন। কামারখালী বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ বলেন, বাজারে প্রবেশের ভাল কোন রাস্তার ব্যবস্থা নাই। তাছাড়া রাস্তার পানি যেদিকে বেড় হবে সেদিকের জমি অনেক উঁচু করে ফেলায় বাজারের পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পূন খনন ও রাস্তাটিতে মাটি ভরাট করে উঁচু করলে ও ড্রেনের ব্যবস্থা করলে এ সমস্যার সমাধান হবে। আমি এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বাজারের এই প্রধান সমস্যার কথা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীককে এনে সরেজমিনে দেখানো হয়েছে। এ বিষয়ে কামারখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল বলেন, এ রাস্তাগুলো ও ড্রেনের কাজ করানোর জন্য আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। এ রাস্তা ও ড্রেনের দ্রæত সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছি।