৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

প্রবীন সাংবাদিক শফিউল আলম (শফি) চির নিদ্রায় শায়িত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সাধারন সম্পাদক শফিউল আলম শফি (৬৪) কে চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় মঙ্গলবার সকাল ৭.৫০মিনিটের সময় পথে মধ্যে মারা যায় (ইন্না লিল্লাহি—-রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী সহপাঠিসহ অনেক বন্ধু-বান্ধব রেখে যান। মঙ্গলবার আসর নামাজ বাদ জানাযা শেষে উজানদিয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে উজানদিয়া কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। পরিবারের মাধ্যমে জানা যায় তিনি স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরন করেন।