১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

ফরিদপুর পুলিশ সুপার এর হাত থেকে মধুখালীর সেই নির্যাতিত পিতা পুত্র ঈদ উপহার পেল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম(সেবা) বুধবার দুপুর ১টার দিকে ইয়ামিন মৃধার পৌরসভার দাওলিয়া পাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে খোঁজ খবর নিতে আসেন। পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । পুলিশ সুপার এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল,ডাল, তেল,লবন সহ বেশ কিছু ঈদ উপহার ও উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে চাকরীর নিয়োগপত্র তুলে দেন।

এ সময় সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) শামীম আরা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউল আলম, জেলা পরিষদের সদস্য আকরামূল করিম সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স¤প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে(১৩) কে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদড়ক মারপিট করে আহত করা হয়। ১এপ্রিল ২০২৩খ্রিঃ উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে ফরিদপুর জেলা প্রশাসকের ঘোষনা অনুযায়ী ৪ এপ্রিল মঙ্গলবার ইয়ামিন মৃধাকে পৌরসভার দাওলিয়া পাড়ায় আশ্রায়ণ প্রকল্পে ২শতক জমিসহ একটি ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।