বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মধুখালি উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মধুখালি উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয় । ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও কোড়কদি ইউনিয়নের ইউ.পি. সদস্য সুবল বিশ্বাস ও সাধারন সম্পাদক এবং আড়পাড়া কাজী সিরাজুল গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক উজ্বল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই দিনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননুন আহমেদ অনীক , মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।