বাগাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারে বাজেটে আয় ১,২৪,২৯,০৬২/- টাকা ব্যয় ১,২০,৬০,৯,১২ টাকা এবং ৩,৬৮,১৫০/- টাকা স্থিতি দেখানো হয়েছে। মঙ্গলবার ৩০শে মে-২০২৩ইং তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনা করেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বশিরুল আলম।
বাজেট পেশ করেন ইউনিয়ন সচিব ইকবাল হোসেন । এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউ.পি. সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। পরিশেষে ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন সবার নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন যাতে তার পরিষদের মাধ্যমে সবার আশা ও ইউনিয়নের উন্নতি করতে পারে এই আশা ব্যক্ত করে উন্মুক্ত বাজেট সভা শেষ করেন।