২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান নিজের জীবনের চিন্তা না করে ইউনিয়নে করোনায় মৃত্যুরোগীর দাফন ও সমাধির কাজ করে যাচ্ছেন

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান নিজের জীবনের চিন্তা না করে ইউনিয়নে করোনায় মৃত্যুরোগীর দাফন ও সমাধির কাজ করে যাচ্ছেন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের খাঁন পরিবারের কৃতি সন্তান মরহুম আঃ আজিজ খাঁনের ছেলে মোঃ মতিয়ার রহমান খাঁন। ছোটকাল থেকে মেধাবী ছিলেন। যখন তিনি লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হলেন তারপর থেকে তিনি মানুষের সেবার কাজে নিয়োজিত হয়ে গেলেন। সর্বপরি তিনি একজন সদালাপী, জন-দরদী মানুষ। জীবনে বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে চাকুরী না করে ইউনিয়নের সকল স্তরের মানুষের সেবার কাজে নিয়েজিত হয়ে গেলেন। ইউনিয়নের সকল স্তরের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা এবং নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়ে ইউনিয়নের সকল মানুষের সেবার করার জন্য বেচে নিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন করতে গিয়ে আপন ভাই হারালেন। শত্রুতা বেশে বিরোধীদল খুন করলেন তার ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী অবসরপ্রাপ্ত আতিয়ার রহমান খাঁনকে।

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান নিজের জীবনের চিন্তা না করে ইউনিয়নে করোনায় মৃত্যুরোগীর দাফন ও সমাধির কাজ করে যাচ্ছেন

এরপর নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে মোঃ মতিয়ার রহমান খাঁন ইউনিয়নের কোন মানুষকে প্রতিশোধ না নিয়ে নিরলস ভাবে ইউনিয়নের সকল মানুষকে সেবা করে যাচ্ছেন। বর্তমান সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। তারই মধ্যে মহান সৃস্টিকর্তা রাব্বুল আলামীন আল্লাহ নাম স্বরন করে নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজে এবং বাংলাদেশ গ্রামপুলিশ এর দফাদার মোঃ ইয়াকুর আলী সহ আরো অন্যান্য সহপাঠিদের নিয়ে ইউনিয়নের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের দাফন-কাফন এবং সমাধির কাজ করে যাচ্ছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করি বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা মুক্ত হয় এবং আল্লাহ যেন আমাদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন সহ সকলকে ভাল রাখেন আমিন ।