১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
বাগাট

বাগাট ইউনিয়নে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন

কামারখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস সোমবার সকালে বাগাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে ইউনিয়নের সচিব, সকল ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে শেখ রাসেলের প্রকৃতিতে ফুলের ঢালা দিয়ে পালন করা হয়। পরে সকলের উপস্থিতিতে শেখ রাসেল সম্পর্কে আলোচনা শেষ করে এবং শেখ রাসেলের খুনীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করে কেক কেটে দোয়া ও মোনাজাত শেষ করে মিষ্টি বিতরনের মাধ্যমে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন অনুষ্টান শেষ করেন।