৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
বাগাট

বাগাট দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
“সৎ ও একনিষ্ঠ ভাবে খেলে পরাজীত হলেও তুমি বিজয়ী শক্তি ” এই স্লোগনেকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের অন্তর্গত বাগাট দাখিল মাদ্রাসার উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান ও মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল হোসেন আকন,

মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশিদ দুলাল, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রহিম ফকির সহ আরো অনেকে। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মাদ্রাসার সুপার আসমা খাতুন , সহকারী সুপার মোঃ হেমায়েতুল ইসলাম সহ প্রতিষ্টানের শিক্ষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দ ও অভিভাবক সদস্য মন্ডলী সহ গন্যমান্য ব্যািক্তবর্গ প্রমূখ। পরিশেষে সবার উপস্থিতিতে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।