১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

বিশিষ্ঠ ব্যবসায়ী মোল্যা রুহুল আমিন আর নেই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যার পিতা মোল্লা রুহুল আমিন মারা গেছেন। মঙ্গলবার বেলা প্রায় ২টার সময় তার নিজ বাড়ীতে তাঁর মৃত্যু হয়েছে বলে এক শোক বর্তায় জানিয়েছেন তার ছেলে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা । বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি বাড়ীতে মারা যান (ইন্না লিল্লাহি——–রাজিউন) । মৃত্যেু কালীন সময় বয়স হয়েছিল ৮৯বছর । তিনি ৬ পুত্র ও ৩মেয়ে সহ নাতী-নাতনী বেটার বউ এবং বহু আতœীয় স্বজন রেখে যান। তার লাশ বুধবার সকাল ১০টায় আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসা মাঠে জানা শেষে আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় । তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী ।