৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
“বিজয় নয়- অংশগ্রহণই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য”, “শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আমরা প্রতিশ্রæতিবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের আয়োজনে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান-২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মতিয়ার রহমান শেখ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অনুষ্টানে স্বাগতম বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ মোল্যা। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ এর বড় বোন জোহরা বেগম, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান নান্নু, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশির উদ্দিন , দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বাবুল হোসেন, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ রোকন মিয়া জয়বাংলা, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাগর শেখ প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মচারী , অভিভাবক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আজম মোল্যা সহ অভিভাবক সদস্য বৃন্দ, দাতা সদস্য মোঃ সিরাজ ফকির এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্টান শেষে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।