১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মধুখালীতে অটো টেম্পু সদস্য মৃত্যুবরণ করায় অনুদান প্রদান

মধুখালী প্রতিনিধিঃ :


ফরিদপুরের মধুখালীতে অটো রিক্সা, অটো টেম্পু মালিক সমিতির সদস্য মো. শাহিদুল ইসলাম মৃত্যুবরণ করায় সমিতির পক্ষ হতে নমিনি তার (স্ত্রী) লিপি ’র হাতে অনুদান বাবদ নয় হাজার টাকার চেক প্রদান দান করা হয়েছে।


শনিবার দুপুর ১ টায় কামারখালী মৎস্য আড়ত এলাকায় সমিতির সহ-সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সমিতির সাধারন সম্পাদক মির্জা ইমরুল কায়েস, সমিতির অর্থ সম্পাদক মো. ইসলাম মোল্যা, সমিতির সদস্য মোঃ আবু বাহার শেখ (এবি), মোঃ জাকির হোসেন মন্ডল, মোঃ ইরান মন্ডল সহ সমিতির বেশকিছু সদস্য উপস্থিত ছিলেন।