২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আইনশৃংখলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা বুধবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইনশৃখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা ,থানা ভারপ্রাপ কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম মিয়া, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায় , মির্জা আহসানুজ্জামান আজাউল, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন , গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ উপজেরা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলার আইনশৃংখলা স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।