২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে আগাম আমন চাষে লাভবান কৃষক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের ধান চাষ করে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার ধানের ফলনও ভালো হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ৪-৫টি ইউনিয়ন ঘুরে দেখলাম এলাকার পথ দিয়ে যেতে চোখে পড়ে বিস্তীর্ন আমন খেত। বেশিরভাগ ক্ষেতের ধান পাকতে শুরু করেছে। ক্ষেত থেকে সে সব ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে কৃষকেরা ব্যস্ত। কৃষকেরা জানান, এ বছর আমন ধানের উৎপাদন হচ্ছে একর প্রতি (১০০ শতক) ৭০-৮০ মণের উপরে। খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। বাজারে দাম ভালো হলেই আমরা লাভবান। হাইব্রিড ছাড়াও উচ্চ ফলনশীল বিনা-১৭, বিনা-২০, ব্রি-৭৫, ব্রি-৮৭ জাতের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হয়ে যাবে।

উপজেলা আড়পাড়া গ্রামের কৃষক মো. কবির হোসেন বলেন, ‘দুই একর জমিতে হাইব্রিড ধানের চাষ করেছিলেন। এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি।’ পূর্ব আড়পাড়া গ্রামের কৃষক মো. আইউব হোসেন বলেন, ‘এবার ফলনের পাশাপাশি ধানের দামও ভালো। আর এতেই কৃষকেরা খুশি।’ কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, ‘এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে ৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ফলন হয়েছে ৮ হাজার ৪৪০ হেক্টর যা ৪০ হেক্টর পরিমাণ বেশি। আমনের আগাম জাতগুলোর ধান আগে পেকে যায় বিধায় কৃষকেরা এখন ঘরে তুলতে পারছেন।