২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভীষ্ট লক্ষ্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে আমরা সাথে আছি’ ¯েøাগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা গেটের সামনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ পূর্ণমেয়াদে ইউনিয়ন পরিষদকে বহাল রাখার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, মেগচামী ইউপি চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ সাব্বির , কোড়কদি ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, জাহাপুর ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান বাচ্চু প্রমুখ। বক্তরা এ সময় স্থানীয় সরকারের সেবাদানকারী সবচেয়ে তৃণমূলের মানুষের সাথে সম্পৃক্ত যেমন জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ নানাবিধ কর্মকাÐকে সচল রাখতে ইউনিয়ন পরিষদকে পূর্ণমেয়াদে রাখার দাবি জানান।