১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে ঈদ পরবর্তী বৈশাখী মেলা উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ১৪২৯ বঙ্গাব্দ নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উপলক্ষ্যে র‌্যালী ও মেলা উদ্বোধন করা হয়েছে। র‌্যালী ও মেলা উদ্বোধন করেন মেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। ৭ই মে শনিবার মধুখালী বৈশাখী মেলা মাঠে নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে র‌্যালী ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবির উদ্দিন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, বর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,

উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া, এ্যাডঃ .আলীউজামান খোকন, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রবিন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আঃ মালেক সিকদার, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মনোজ সাহা ,পৌর আওয়ামীলীগের সাধারন সমস্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও মেলার অর্থ সম্পাদক সুভাষ রায় সহ প্রমুখ। র‌্যালী ও মেলা উদ্বোধন পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ র‌্যালীতে অংশ গ্রহন করেন নেতৃবৃন্দ। র‌্যালীটি মেলার মাঠ থেকে শুরু করে চিনিকল সড়ক সহ পৌর সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে মেলা মাঠে প্রত্যাবর্তন করে র‌্যালীটি। মেলায় বিভিন্ন রাইট সহ প্রায় দুইশতাধিক স্টল বসেছে । মেলা চলবে ১৪ মে পর্যন্ত। প্রতিদিন মেলার মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।