মধুখালীতে উপজেলা চেয়ারম্যানের অফিস উদ্বোধন।

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার ০১ আগষ্ট ২০২৩ইং মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং বর্তমান মধুখালী উপজেলা পরিষদের সু-পরিচিত ,সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম তার নিজস্ব কার্যক্রম পরিচালনা করার মধুখালী বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ব্র্যাক ব্যাংক এর বিল্ডিং ভবনে নতুন অফিস উদ্বোধন করেন। উক্ত অফিস উদ্বোধন সময়ে সকল নেতাকর্মীর উপস্থিতিতে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মধুখালী ,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মধুখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাবেক জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম ।
আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, প্রবীন সাংবাদিক আলহাজ্ব কমরেড আঃ মালেক শিকদার, মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা , মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন” সাধারন সম্পাদক এ্যাডঃ আলী উজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম.এম.বাবুল আক্তার, মধুখালীর সফিউল আলম, মির্জা কালিমুজ্জামান সুজন, সেলিমুজ্জামান সেলিম, হুমায়ন আহম্মেদ রানা, মুরাদ বিশ্বাস, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু সহ মধুখালী উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।