২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে কম্বল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের পক্ষ থেকে মেসার্স রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি মধুখালী এর আয়োজনে হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শনিবার (১৫ জানুয়ারি) মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় তার নিজ বাসভবনে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ৩১০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ , মধুখালী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান লিটন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মির্জা আব্বাস, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা, রাসেল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক জাহিদ হাসান শুভ, সাহারী হাসান আয়ান প্রমুখ।