২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে ক্ষতি গ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় মধুখালী উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে।
রবিবার দুপুর মধুখালী উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢেউটিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল এর সহধর্মিণী সেলিনা আক্তার, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ , মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা , মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম , মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৪৮ জন অসহায় দুঃস্থদের মাঝে ১০৫ বান্ডিল ঢেউটিন, ১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন, ২ জনের মধ্যে সেলাই মেশিন ও বীজ বিতরন বিতরন করা হয়।