২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

মধুখালীতে খাল খননের শুভ উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
বর্ষাকালে কৃষকের জমির পাট কাটা ও জাগ দেওয়ার জন্য পানির প্রয়োজন এবং অতিরিক্ত পানি নিঃস্কাসনের প্রয়োজন হয়। তারই লক্ষে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির এর সহযোগীতায় ও সমন্বয়ে মধুখালী উপজেলার কৃষকের সমস্যার কথা চিন্তা করে উপজেলার মধুমতি নদী থেকে পানির সংযোগ পাওয়ার জন্য গড়িয়াদহ খাল খননের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোড়কদি ইউনিয়নের সমাজসেবক বাদশা, কানু ও নিরঞ্জন বিশ্বাসের উদ্যোগে ভেকু দিয়ে খাল খনন করেন ফরিদ মন্ডল।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ এবং স্থানীয় জনগনের মাধ্যমে জানা যায় এই গড়িয়াদহ খাল খনন হলে কৃষকের দুঃখ কস্ট লাঘব হবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।