২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে চুরি যাওয়া গরু, ট্রাক সহ চোর আটক-০২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে চুরি যাওয়া গরু, ট্রাকসহ ২ চোর আটক করে মধুখালী থানা পুলিশ্। মধুখালী থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে ৩ জানুয়ারী বুধবার গভীর রাতে উপজেলার কোড়কদি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের শহিদ খানের বাড়ীর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে চোরেরা একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময়

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে টহল রত একটি দলের সন্দেহ হলে গরু ট্রাকটি দাওয়া করে উপজেলার রায়পুর ইউনিয়নেরঢাকা-খুলনা মহাসড়কের দীঘলিয়া বাস ষ্ঠান্ডের গতিরোধ এলাকা থেকে দুটি গরু,ট্রাক এবং চোরদের আটক করেন। আটককৃত চোরেরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষী কোল গ্রামের হাফিজুল ইসলাম (৩৮)ও হৃদয় (২০) । এ বিষয়ে ৪ জানুয়ারী শুক্রবার রাতে মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম নিজ অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।