৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

মধুখালীতে জলাবদ্ধতা দূরীকরনে কাঁচা রাস্তার কাজ শুরু

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে জারজরনগর গ্রামে ও চরকসুন্দি গ্রামে ১১০০ মিটার কাঁচা রাস্তার কাজ মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে শুরু হয়েছে। সংবাদ শুনে সোমবার সরেজমিনে গিয়ে জানা যায় জারজরনগর কানাইলাল এর বাড়ী থেকে মাখন মন্ডলের বাড়ী পর্যন্ত ৬০০ মিটার এবং চরকসুন্দি গ্রামে মাঠের রাস্তা ৫০০মিটার কাচা রাস্তায় মাটির কাজ করা হবে। এর মধ্যে জারজরনগর গ্রামে ৬০০ মিটারের মাটির কাজ ভেকু দিয়ে শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য আলমগীর হোসেন ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, জারজরনগর গ্রামের মাখন মন্ডল প্রমুখ। ইউনিয়ন পরিষদের এই রাস্তার কাজ দেখে এলাকাবাসী এলাকা বাসী খুশী এবং এলাকাবাসী জারজরনগর গ্রামের শ্যামল সরকারের বাড়ীর নালা এই কাজের সাথে ভরাটের জন্য জোর দাবী জানান যাতে তারা আগামীতে নদীর পানির জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।