২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে জাতীয় ভোটার দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বুধবার উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাসেদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন অফিসকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। আলোচনা পরবর্তী নতুন ভোটার হওয়ার আগ্রহীদের নির্বাচন অফিসে সেবা প্রদান করা হয়।