১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালীতে নতুন মাছের আড়ত উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ইলিশ ও পানচা মাছের আড়তের পাশাপাশি ভাতুরিয়া গ্রামে প্রধান সড়কে মনোরম পরিবেশে বিশাল আর একটি মাছের আড়ত উদ্বোধন করা হয়েছে। মাছের আড়তটির আয়োজন করে হাফিজুর রহমান মিয়া সাগর। আড়তটির নাম ঃ চন্দনা আদর্শ মৎস্য আড়ৎ। বৃহস্পতিবার সকালে আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোস্তফা শেখ, কামারখালী পানচা মাছের আড়তদার আঃ ছাত্তার মন্ডল, দীনেশ , দেবনাত, সুশীল বিশ্বাস , পবিত্র বিশ্বাস, সুবাস বিশ্বাস, শৈলেন বিশ্বাস সহ স্থানীয় মাছ বিক্রেতা, পাইকারি ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক জাহিদ ,

মানিক , গৌতম, আঃ রাজ্জাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আড়তটির মালিক হাফিজুর রহমান মিয়া সাগর জানান, আড়তটির মাধ্যমে এলাকার বেকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকার মৎস্য ব্যবসায়ীরা ও চাষীরা তাদের মাছের প্রকৃত মূল্য ও সঠিক ওজন এবং বিভিন্ন জাতের মাছ পাবে। পাইকারি ব্যবসায়ীরা তাদের সুবিধা অনুযায়ী দূর-দূরান্ত থেকে চাহিদা মতো মাছ সরবরাহ ও ক্রয়-বিক্রয় করতে পারবে আড়ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তিনি আরও বলেন ভাতুরিয়া এলাকা একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে। পরিশেষে তিনি সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করে মিষ্টি বিতরন করেন।