১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

মধুখালীতে পরিবহন বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের গড়িয়াদহ মোড় এলাকায় পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক রাসেল শেখ (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৬ জুলাই) প্রায় সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চালক রাসেল শেখ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার ভোরে মাগুরা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর গামী এস. এ. পরিবহনের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানের চালক রাসেল শেখ নিহত হন এবং সেলস সুপারভাইজার মোঃ নুরুন্নবী (৫৫ ) আহত হন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন বাস-কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।