২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

মধুখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
পুকুরের পানিতে ডুবে মো. তাছীম বিশ্বাস নামে প্রায় আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মছলন্দপুর বিশ্বাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাছীম ইনামূল বিশ্বাসের ছেলে। জানা যায়, ওই শিশুর মা তাছীমকে ভাত খাওয়াইয়া সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু তাছীম বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।

কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে তাছীম এর স্যানডেল ভাসতে দেখেন। পরে পুকুরের মধ্যে থেকে ডুবা অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলামকে জানালে তিনি বলেন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি