২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী পেল ১০০০’ অসহায় ও দুঃস্থ পরিবার

মধুখালী প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ ১০০০(এক হাজার) পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকালে মধুখালী উপজেলা ৫০০ আসনের মালটিপারপাস হলরুমে প্রধান অতিথি মাননীয় মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান (এম.পি) মধুখালী উপজেলার গাজনা , মেগচামী , কোড়কদি, বাগাট, নওপাড়া ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন । উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল , চিনি , লবন, তেল, হলুদের গুড়ো, মরিচের গুড়ো, ধনিয়া’র গুড়ো । এ ছাড়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভার সভাপতি ও সাধারন সম্পাদকের মাঝে ঈদ সামগ্রী শাড়ী ও লুঙ্গি তুলে দেওয়া হয় অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরনের জন্য। প্রতিটি ইউনিয়নের ৭৫টি পরিবারের জন্য । মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান (এম.পি)।

ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ আলিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রেজাউল হক বকু তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহ্ ফারুক হোসেন , ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলাম জাহিদ, মহসীন বিশ^াস কালু এবং কছির শরীফ, কলিমুজ্জামান সুজন, রবিন মোল্যা সহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এম.পি. তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বস্থ্য , সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করে সবার কাছে দোয়া চান।