১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন।

মধুখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন।

মধুখালী প্রতিনিধিঃ

রবিবার ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়। মহিয়ষী নারী বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগষ্ট তৎকালীন গোপালগঞ্জের মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সারা দেশের ন্যায় এ উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকাল ৯ টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ শেষে বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ৬ টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মোস্তফা মনোয়ার।

এ সময় বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম, (অফিসার্স ইনচার্জ মধুখালী) মোঃ রেজাউল হক বকু,(সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ) খন্দকার মোরশেদ রহমান লিমন (মেয়র মধুখালী পৌরসভা) উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন।