২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
“সবাই মিলে করি পণ-বন্ধ হবে প্লাষ্টিক দূষণ” প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সোমবার উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে চত্বরে প্রত্যাবর্তন করে। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা । এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল হোসেন আকন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল সহ প্রমুখ।