২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে হয়ে গেল কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকালে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া পূর্বপাড়া একতা যুবসংঘের উদ্যোগে এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার দুপুর থেকেই বারাশিয়া নদীতে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক মানুষ। দর্শকেরা নৌকায় চড়ে, খালের পাড়ে ও সাকোঁর ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা। তাছাড়া এই বাইচ উপলক্ষে খালের পাশে বসে গ্রাম্য মেলা। ভেলা বাইচ প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, নওপাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সিদ্দীক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী মোঃ আতিকুর রহমান আতিক, আব্দুল্লাহ আল -মাহদি, মোঃ আবুল বাশার পান্নু, মোঃ পারভেজ মোল্যা, মোঃ কাওসার শেখ প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করা হয়।