১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

মধুখালীতে রাতের আধারে কোয়েল পাখির উপর কুকুরের হামলা

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ শরিফুল ইসলাম শরিফ ( ফরিদপুর চিনিকল লোন সেটিং ক্লাক) এর চাকুরীর পাশাপাশি বাসায় কোয়েল পাখি সহ অন্যান্য প্রজাতির পাখি পালনের উদ্যোগ নেয়। উৎসাহিত হয়ে হয়ে তিনি কোন একটি সংস্থা থেকে লোন নিয়ে একটি মিনি খামার করে। খামারে প্রায় ১২০০(বারশত)মুরগী কোয়েল পাখি লালন পালন করেন। এই কোয়েল পাখি থেকে প্রতিদিন প্রায় ৫০০টি ডিম পাওয়া দেওয়া শুরু হয়েছে ।

এমতবস্থায় বুধবার রাতের আধারে ঘরের ভিতর কুকুর প্রবেশ করে পাখি গুলোর মধ্যে প্রায় আটশত মত মেরে ফেলে এবং কিছু খেয়ে ফেলে আর কিছু উড়ে যায় এই মিলে এগারশত পাখি ক্ষতি হয়ে যায়। এই ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ পেয়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাড়ীর আশে পাশে গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তাদের নিকট বাড়ীর লোক ও খামারের মালিক বলেন পশ্চিম আড়পাড়া গ্রামের মোহন শেখ এর কুকুর এই ক্ষতি করেছে । খামারের মালিক আরও জানান ব্যবসার লাভ বাদে তার প্রায় ১০০,০০০(এক লক্ষ) টাকার ক্ষতি হয়েছে। তিনি থানাকে অবহিত করেছেন। এই মালিকের কুকুরের আরও ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া যায়। বর্তমান বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রামের গন্যমান্য ব্যক্তির মাধ্যমে মীমাংশার প্রক্রিয়াধীন চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায় যায়।