২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে রোপা আমন নমুনা শস্য কর্তন

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ও মুরারদিয়া ব্লকে ব্রি ধান ৭৫ এর দুইটি প্রদর্শনীর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
সোমবার নমুনা শস্য কর্তনে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার মো. সাখাওয়াত হোসেন, মধুখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলভির রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার, জাহাপুর ব্লক নাদিরা বেগম, উপসহকারী কৃষি অফিসার, মুরারদিয়া ব্লক লতিফা বেগম ও স্থানীয় কৃষক বৃন্দ।


প্রদর্শনী বাস্তবায়নকারী দুইজন সম্মানিত কৃষক ধানের ফলনে খুশি এবং এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত প্যাটার্নভিত্তিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মধুখালী উপজেলায় বিভিন্ন প্রদর্শনী সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলভির রহমান জানান, কৃষি ও কৃষকের কল্যাণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুখালী কার্যালয় কাজ করে চলেছে।