মধুখালীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী সদরে অবস্থিত ঐতিহ্যবাহি সরকারি আইনউদ্দীন কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আইনউদ্দীন আহমেদ-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় মরহুম আইনউদ্দীন আহমেদ এর জীবন ও কর্মের উপর আলোচনা অংশ নেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, কলেজ প্রতিষ্ঠার ছোট পুত্র বধু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, স্মরণ সভার বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক ড. মো.আবু সালেহ, সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান খান, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাঁচু, প্রাক্তন ব্যাংক ম্যানেজার মো. আবুল হোসেন মিয়া, কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার বালা, প্রভাষক মো. কামরুজ্জামান সহ অনেকে।