১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
বাগাট

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বন্ধুর সাথে মোটরসাইকেলে যোগে দাওয়াত খেতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইম আলী খাঁন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহত সাইম আলি খান উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা ও মিটাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী খাঁনের ছেলে। সে মিটাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে নওয়াপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে সাইম ও তার এক বন্ধু ও চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান(১৩) দুজনে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নওপাড়ার রাস্তার মোড় দিয়ে আমডাঙ্গার দিকে যাচ্ছিলো, পথিমধ্যে নওয়াপাড়া মোড়

এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। নিহত সাইম মোটর সাইকেলের পিছনে বসা ছিল। আর মোস্তাফিজুর রহমান মোটর সাইকেল চালাচ্ছিল। দুর্ঘটনায় মাথা নিচের দিকে এবং মোটর সাইকেল তার উপরে ছিলো। পথচারীরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ কবির হোসেন সর্দার বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ওই স্কুল ছাত্র নিহত হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।