১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

মধুখালীতে ৪৪বছর শিক্ষকতা জীবনের আত্মজীবনীমূলক “আলোর পথে” গ্রন্থের মোড়ক উন্মোচন, সকল ছাত্র-ছাত্রীর জন্য উৎসর্গ করলেন

মধুখালী প্রতিনিধিঃ
রবিবার মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্বনাধন্য প্রাক্তন প্রধান শিক্ষক ভুবন চন্দ্র কর (বি.সি.কর) এর আত্মজীবনীমূলক গ্রন্থ “আলোর পথে” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন প্রধান শিক্ষক ভুবন চন্দ্র কর তাঁর জ্ঞানগর্ব বক্তব্য শেষে তিনি আলোর পথ” গ্রন্থটি তার ৪৪বছর প্রধান শিক্ষকতা জীবনে যত ছাত্রছাত্রী আছে তাদের জন্য উৎসর্গ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ পারমিস সুলতানা। অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক দীপংকর পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বর্তমান প্রধান শিক্ষক মো. ফরিদুল মুনসুর। এ সময় অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন প্রধান শিক্ষক, সাবেক ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষর্থীরা ও সুধীজন উপস্থিত ছিলেন।