১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মধুখালী আখচাষী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের কলেজপাড়া নিবাসী বর্তমান কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর ছোট ভাই মধুখালী আখচাষী মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জাকির হোসেন চৌধুরী (জার্মান ) ১২ই ফেব্রæয়ারী-২০২৩ইং রবিবার বেলা ১১.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্না ইলাহি—–.রাজিউন) ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর। তিনি ২ কন্যা, স্ত্রী এবং অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। রবিবার বাদ মাগরিব কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযা শেষে তার লাশ মছলন্দপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার ধর্ম প্রান মুসল্লি শরীক হন। জানাযা নামাজ পড়ান কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসান আলী।